জিম্বাবুয়ে-কাঁটা দূর করতে চায় বাংলাদেশ
সপ্তাহের শুরুতে টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়া পারফরম্যান্সের পর বাংলাদেশের বড় ভরসা লিটন দাস। এক টেস্টে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ও ৯টি ডিসমিসাল—উইকেটকিপার হিসেবে টেস্ট ক্রিকেটে এমন কীর্তি এই প্রথম। ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক আগমুহূর্তে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁকে আত্মবিশ্বাস জোগাবে।

