সৌদি আরবে হামলার জেরে স্থগিত সিক্স কিংস স্লাম
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবার পড়ল বিশ্ব টেনিসের অন্যতম আলোচিত ও অর্থবহুল প্রদর্শনী প্রতিযোগিতা সিক্স কিংস স্লামে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা ও আয়োজনসংক্রান্ত জটিলতা বিবেচনায় টুর্নামেন্টটি স্থগিত করেছে আয়োজকেরা। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির তৃতীয় আসর।


